যুদ্ধের উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো ইরান

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:৩৯ পিএম

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম যুদ্ধ উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে এই কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলা থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

অগভীর ভূমিকম্প হওয়ায় উৎপত্তিস্থলের আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অস্থিরতার মাঝেই এই প্রাকৃতিক দুর্যোগ জনমনে বাড়তি আতঙ্ক সৃষ্টি করেছে।

NB/
আরও পড়ুন