ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবার এক ধাপ বাড়িয়ে দিয়েছে ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন-এ ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানাচ্ছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। হামলার বিষয়টি শুক্রবার (৬ মার্চ)  প্রথমে আল–জাজিরা ও অন্যান্য সংবাদমাধ্যম ও বার্তাসংস্থাগুলো উল্লেখ করে।

এই আঘাতের পরও ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বিবৃতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে গত বছরের মে মাসে ইয়েমেনের হুতিরা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যা বিমানবন্দরের সীমানা ও আশপাশে ক্ষতি করেছে এবং বিমান চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছিল।

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের আগে বৃহত্তর সংকটের সময় ২০২৫ সালে ইরানি বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বার্তাও দিয়েছিল, যে ঘোষণা ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়।

এই  ঘটনার প্রভাব কেবল আঞ্চলিক নিরাপত্তাতেই নয়, আন্তর্জাতিক বিমানপরিবহণ ও বাণিজ্যেও পড়ছে। ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত