সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ধেয়ে আসা ৪টি ড্রোন মাঝআকাশে ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার এক বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানায়, রিয়াদ মহানগরীর আকাশসীমায় ড্রোনগুলো শনাক্ত করার পরপরই সেগুলো ইন্টারসেপ্ট করে ভূপাতিত করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ইরানের দিক থেকে আসা এই হামলাগুলো মূলত সৌদির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, সামরিক ঘাঁটি এবং জনবহুল শহরগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এই ধারাবাহিক হামলায় এ পর্যন্ত অন্তত ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

