লেবাননের সেতু ও বসতবাড়িতে ইসরায়েলি হামলা

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলা আরও জোরালো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল এলাকা থেকে শুরু করে দক্ষিণাঞ্চলের অসংখ্য আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (NNA) জানিয়েছে, এই হামলায় সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ লেবাননের দেইর ইন্তার, হাব্বুশ, চেহাবিয়েহ, হানিন এবং মাজদাল সেলম এলাকায় বেশ কিছু বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘দালাফা সেতু’তে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এই সেতুটি দক্ষিণ লেবাননের সাথে বেকা উপত্যকার সংযোগ রক্ষা করে। 

গত কয়েকদিন ধরেই এই সেতুটি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে, যার মূল উদ্দেশ্য হলো যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। উত্তর-পূর্বাঞ্চলীয় হারমেল এলাকাতেও শক্তিশালী বিমান হামলার খবর নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন