যেসব কারণে হরমুজ প্রণালি এত গুরুত্বপূর্ণ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ এএম

বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি। এটি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এত উত্তেজনা কেন জেনে নেওয়া যাক-

বৈশ্বিক জ্বালানি সরবরাহের ধমনী

বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।

ভৌগোলিক অবস্থান

এর একপাশে ইরান এবং অন্যপাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রণালিটির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২১ মাইল প্রশস্ত, যা সামরিকভাবে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ।

বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব 

ইরান যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম অকল্পনীয়ভাবে বৃদ্ধি ও বৈশ্বিক মন্দার কারণ হতে পারে। সূত্র: আল জাজিরা।

HN
আরও পড়ুন