কুয়েতের মালিকানাধীন একটি বিশালাকৃতির তেলবাহী ট্যাঙ্কারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কুয়েত সরকারের দাবি অনুযায়ী, ট্যাঙ্কারটি ইরানি বিমান হামলার শিকার হয়েছিল।
বিমান হামলায় আক্রান্ত আল সালমি নামক ট্যাঙ্কারটি কুয়েত এবং সৌদি আরব থেকে সংগৃহীত ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে দুবাই বন্দরে নোঙর করা ছিল।
স্থানীয় কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, এটি একটি ড্রোন হামলার কবলে পড়ে। হামলার ফলে জাহাজে অগ্নিকাণ্ড ও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় এবং প্রাথমিকভাবে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্বস্তির বিষয় জাহাজে থাকা ২৪ জন ক্রু সদস্যের সবাই নিরাপদ এবং অক্ষত রয়েছেন।
দুবাই কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে অগ্নিনির্বাপক বাহিনী মোতায়েন করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটি চীনের কিংদাও বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ, কঠোর অবস্থানে তেহরান
