বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পূর্বনির্ধারিত ভোটাভুটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বাহরাইনের উত্থাপিত প্রস্তাবের ওপর এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিরাপত্তা পরিষদের পূর্বনির্ধারিত ভোটাভুটির সময় একদিন পিছিয়ে শনিবার (৪ এপ্রিল) নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র বাহরাইনের এই খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে। যার মূল লক্ষ্য হলো বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের এই প্রধান করিডোরটিতে বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিশ্চিত করা। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথটি দিয়ে পরিবাহিত হয়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত খসড়াটিতে বাণিজ্যিক জাহাজ রক্ষায় সদস্য দেশগুলোকে ‘প্রয়োজনীয় সকল প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহারের অনুমতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই শব্দগুচ্ছটি পরোক্ষভাবে সামরিক শক্তি প্রয়োগের পথ প্রশস্ত করতে পারে।
তবে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। পরিষদের স্থায়ী সদস্য ও ভেটো ক্ষমতার অধিকারী দেশ চীন ইতোমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এমন কোনো প্রস্তাব সমর্থন করবে না যেখানে শক্তি প্রয়োগ বা সামরিক পদক্ষেপের ইঙ্গিত রয়েছে
নানামুখী প্রচেষ্টাতেও হরমুজ প্রণালির অচলাবস্থা কাটছে না
যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলতে পারবে: ট্রাম্প
