মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে, এবার তা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–সংশ্লিষ্ট দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি একটি মার্কিন আক্রমণাত্মক ও উভচর যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হানে, যার পর সেটি দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের দিকে সরে যেতে বাধ্য হয়।
একইসঙ্গে ইরান দাবি করেছে, ইসরায়েলের মালিকানাধীন একটি কন্টেইনারবাহী জাহাজও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসডিএন৭ নামের ওই জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।
এই পরিস্থিতির মধ্যেই তেহরান আবারও স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। ইরানের ভাষ্য অনুযায়ী, কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খোলার প্রশ্নেও তারা সাময়িক সমঝোতায় যাবে না; বরং স্থায়ী ও বাস্তবসম্মত সমাধান ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও বাস্তবে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান এবং মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনী। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে চীন-ইরান! শঙ্কায় ভারত
সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান, বন্ধই থাকছে হরমুজ
