যুদ্ধবিরতির পর থেকে ৯টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:২৯ এএম

ইরান সরকার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে কি-না সে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে বিবিসি ভেরিফাই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজের সীমিত চলাচল পর্যবেক্ষণ করেছে।

মেরিন ট্র্যাফিকের জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত নয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। এগুলোর মধ্যে দু’টি তেল ও রাসায়নিক ট্যাংকারও রয়েছে।

বহুজাতিক সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ যাতায়াত করত।

সামুদ্রিক নিউজ আউটলেট লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিডের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের এই যুদ্ধ জাহাজের আগের চলাচলকে প্রায় স্থবির করে দিয়েছে এবং প্রায় ৮০০টি জাহাজ এই অঞ্চলে আটকা পড়েছে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত