লেবাননে ৪ হাজারের বেশি ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম

লেবাননে চলমান সামরিক অভিযানে হিজবুল্লাহর ৪ হাজার ৩০০টির বেশি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, একই সঙ্গে এক হাজারেরও বেশিও যোদ্ধা নিহত হওয়ার কথাও জানিয়েছে তারা।

ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে অন্তত ১ হাজার ৪০০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। তাদের দাবি, লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে সংগঠনটির সামরিক অবকাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত এই তথ্য ইসরায়েলের পক্ষ থেকে অভিযানের ব্যাপ্তি ও ফলাফল তুলে ধরছে, যেখানে হিজবুল্লাহর সক্ষমতা দুর্বল করার ওপর জোর দেওয়া হয়েছে।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সংঘাতের হতাহতের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে। তাদের মতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া লড়াইয়ে দেশটিতে অন্তত ১ হাজার ৮৮৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১৬৩ জন শিশু রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, যা সংঘাতের বেসামরিক প্রভাবের মাত্রা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র: ডন

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত