দুর্নীতির মামলা এড়াতেই যুদ্ধ বাধিয়ে রাখছেন নেতানিয়াহু?

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ এএম

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির মামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

দীর্ঘদিনের স্থগিত থাকা এই বিচার প্রক্রিয়া আবার শুরু হতে চললেও, নেতানিয়াহু আদালতে তার বক্তব্য দেওয়ার সময় আরও পিছিয়ে দিতে চাইছেন। 

তার আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেছেন, যুদ্ধের কারণে দেশ বর্তমানে অত্যন্ত নাজুক ও সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়।

নেতানিয়াহুর পক্ষের আইনজীবীদের দাবি, গত কয়েক মাস ধরে যুদ্ধ পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি এতোটাই ব্যস্ত ছিলেন যে আইনি লড়াই বা সাক্ষ্য দেওয়ার কোনো প্রস্তুতিই তিনি নিতে পারেননি। 

এর আগেও যুদ্ধের দোহাই দিয়ে কয়েকবার এই মামলার বিচার কাজ থামিয়ে রাখা হয়েছিল। এখন যুদ্ধ থামলেও পরিস্থিতির দোহাই দিয়ে তিনি আবারও সময় চাইছেন।

তবে এই ঘটনা নিয়ে ইসরাইলের ভেতর তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেক বিরোধী নেতা ও সাধারণ মানুষের ধারণা, নেতানিয়াহু মূলত জেল হাজত বা শাস্তি এড়ানোর জন্য কৌশলে এই সময়ক্ষেপণ করছেন। তার বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে। 

এখন দেখার বিষয়, আদালত তার এই নতুন অজুহাত গ্রহণ করে তাকে আরও সময় দেয় নাকি অবিলম্বে বিচার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। সূত্র: ফোর্বস।

HN
আরও পড়ুন