পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সোমবার (১৩ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে মেলোনি বলেন, 'পোপ লিওকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের করা মন্তব্যগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান এবং যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তির ডাক দেওয়া তাঁর অধিকার ও স্বাভাবিক দায়িত্ব।'
রাজনৈতিকভাবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি। ২০২৫ সালে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একমাত্র ইউরোপীয় নেতা হিসেবে তিনি উপস্থিত ছিলেন। ফলে মেলোনির মতো একজন মিত্রের পক্ষ থেকে ট্রাম্পকে এমন প্রকাশ্য ভর্ৎসনা করার ঘটনাকে অত্যন্ত বিরল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সূত্র: আল–জাজিরা।
ট্রাম্পকে 'ভয় পান না' পোপ লিও
