ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করছে ইতালি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য সামনে এসেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি স্থগিত রাখা প্রয়োজন বলে মনে করছে রোম, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ্যে দেওয়া হয়নি।

একই সঙ্গে তিনি হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় সম্পূর্ণভাবে সচল করতে 'সম্ভব সব ধরনের উদ্যোগ' নেওয়া জরুরি। 

এর আগে, সোমবার (১৩ এপ্রিল) পোপ লিও চতুর্দশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে মেলোনি বলেন, 'পোপ লিওকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের করা মন্তব্যগুলো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান এবং যুদ্ধের নিন্দা জানিয়ে শান্তির ডাক দেওয়া তাঁর অধিকার ও স্বাভাবিক দায়িত্ব।' সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত