যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম

ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স দলের ওপর হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। 

শুক্রবার (১৭ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম ‘লেবানন ২৪’ এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ গভর্নরেটের কুনিন এলাকায় ‘ইসলামিক হেলথ অথরিটি’র একটি অ্যাম্বুলেন্স দলকে লক্ষ্য করে হঠাৎ আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা মেশিনগান থেকে গুলি ছোড়ার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করে। এই আকস্মিক হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

গত কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধের পর বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে এবং দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত অধিবাসীরা দলে দলে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। ঠিক এমন এক শান্তিকালীন সময়ে অ্যাম্বুলেন্স বা চিকিৎসাকর্মীদের ওপর এই হামলার খবর নতুন করে চরম উত্তেজনা ও শঙ্কা তৈরি করেছে।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই হামলার তথ্য বা হতাহতের সঠিক সংখ্যা এখনও যাচাই করতে পারেনি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত