ইরানকে উদ্দেশ্যে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান। তবে ইরান স্পষ্ট করেছে, ভবিষ্যৎ আলোচনায় তারা আর কোনো ধরনের ছাড় দেবে না।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েকটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো খতিয়ে দেখছে তবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।’
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে তেহরানকে প্রস্তাবগুলো দিয়েছেন।
ইরান তাদের অবস্থান কঠোর থাকবে বলে জানিয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, ইরানের আলোচনাকারী দল নমনীয়তা দেখাবে না এবং ইরানের স্বার্থ রক্ষায় সমস্ত শক্তি দিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করবে। সূত্র: আল–জাজিরা
যুদ্ধ বন্ধে আলোচনায় পাকিস্তানে বসতে পারেন ট্রাম্প