প্রাইভেট ব্যাংকে চাকরি, ৪০ বছরেও আবেদন করুন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে সীমান্ত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
পদের নাম: ক্রেডিট অফিসার/রিলেশনশিপ অফিসার
বিভাগ: এসএমই (অফিসার-পিও)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এসএমই ব্যাংকিং, বিশেষত জামানতযুক্ত এসএমই ঋণ প্রদানে অভিজ্ঞতা। আমদানি, রপ্তানি এবং ব্যাংক গ্যারান্টি (বিজি) সম্পর্কিত ব্যবসা পরিচালনায় বাস্তব দক্ষতা। 
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ  ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত