ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

ইরানের পরমাণু অধিকার খর্ব করার কোনো এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করলেন তিনি।

ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'ট্রাম্প বলছেন ইরান তার পরমাণু অধিকার ভোগ করতে পারবে না, কিন্তু কোন অপরাধে তা তিনি বলছেন না। একটি জাতিকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার তিনি কে' সূত্র: আল জাজিরা

YA/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত