ব্রাজিলের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মিথ্যার ওপর ভিত্তি করে শুরু হয়েছে

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট,লুইজ ইনাসিও লুলা দা সিলভা ‘প্রগতিশীল’ সমাবেশে দেওয়া বক্তৃতায় বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মিথ্যা ও মনগড়া অজুহাতের ওপর ভিত্তি করে শুরু হয়েছে।

তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের ক্ষেত্রেও এটি সত্য; যে যুদ্ধটিকে গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবিতে ন্যায্যতা দেওয়া হয়েছিল।

লুলা ২০১১ সালে লিবিয়ায় সামরিক হামলার কথাও উল্লেখ করেন এবং এটিকে এমন আরেকটি যুদ্ধ হিসেবে অভিহিত করেন, যা ভুল বয়ানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

বক্তব্যের আরেক অংশে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন: ‘এখন আবার ইরানের ওপর মার্কিন হামলার কথা বলা হচ্ছে; এর ভিত্তি কী?’

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত