তাসনিম নিউজ এজেন্সি তাদের একজন সংবাদদাতার বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বুধবার (২২ এপ্রিল) আধা-সরকারি এই সংস্থাটি জানায়, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র তাদের ‘অতিরিক্ত দাবি’ থেকে সরে না আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাসনিমের অনূদিত বক্তব্যে বলা হয়েছে, ‘এই কারণে ইরান আজ শেষ পর্যন্ত ঘোষণা করেছে যে, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় অংশগ্রহণ করাকে তারা সময়ের অপচয় বলে মনে করে। যেহেতু যুক্তরাষ্ট্র যেকোনো উপযুক্ত চুক্তিতে বাধা দিচ্ছে, তাই ইরান মার্কিনিদের সাথে কোনো আলোচনায় জড়াবে না।’
সংস্থাটি আরও জানিয়েছে, ইরান তাদের এই অবস্থানের কথা পাকিস্তানকে জানিয়ে দিয়েছে। একইসঙ্গে মধ্যস্থতাকারীদেরও অবহিত করা হয়েছে, আগামীকাল পাকিস্তানে ইরান উপস্থিত থাকবে না।
এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র আল জাজিরা
আলোচনায় বসা ছাড়া ইরানের ‘বিকল্প নেই’