আকাশে রহস্যময় আলো: আতঙ্ক ও কৌতূহলের এক সন্ধ্যা

আপডেট : ০৯ মে ২০২৬, ০৪:৩২ এএম

শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিট। মাদারীপুরের মোস্তফাপুর থেকে শিবচর—হঠাৎ থমকে যায় জনজীবন। 

সবার চোখ আকাশের দিকে। কেউ ভাবছেন কিয়ামতের আলামত, কেউবা ভিনগ্রহের এলিয়েনের আগমন। শিবচরের রফিকুল ইসলামের মতো শত শত মানুষের মনে দানা বেঁধেছে আতঙ্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজফিড এখন মাদারীপুরের সেই ভিডিও আর ছবিতে সয়লাব। আতঙ্কিত মানুষের একটিই দাবি—প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই রহস্যের জট খোলা হোক। 

মানবাধিকার কর্মী সুবল বিশ্বাসের মতে, সাধারণ মানুষের এই বিভ্রান্তি দূর করতে দ্রুত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন। শহরের জজকোর্ট এলাকা থেকে শিবচরের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই রহস্যময় আলো এখন ‘টক অব দ্য টাউন’।

HN
আরও পড়ুন