ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত রোধে মধ্যস্থতা অব্যাহত রাখবে পাকিস্তান

আপডেট : ১০ মে ২০২৬, ০১:০৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত রোধে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এক জনসভায় দেওয়া ভাষণে এই ঘোষণা দেন।

জেনারেল আসিম মুনির বলেন, “মধ্যস্থতা প্রচেষ্টায় সফল হওয়ার জন্য আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব এবং এই ধারা অব্যাহত রাখব।” তিনি স্পষ্ট করেন যে, ইসলামাবাদের মূল লক্ষ্য হলো বর্তমান যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে পুরো মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই সংঘাতের ফলে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতা কাটাতে পাকিস্তান শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূতিয়ালি করে আসছে। সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই পাকিস্তান এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন