হরমুজ প্রণালীর নিরাপত্তায় ৪০ দেশের জোটে অস্ট্রেলিয়া

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৩৮ এএম

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে একজোট হয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার পর এই গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তের কথা জানান। এই বহুজাতিক মিশনটি মূলত যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পরিচালিত হবে এবং একে একটি ‘স্বাধীন ও সম্পূর্ণ রক্ষণাত্মক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

অস্ট্রেলিয়া এই মিশনে সরাসরি সহায়তার অংশ হিসেবে তাদের অত্যাধুনিক ‘ই-সেভেন-এ ওয়েজটেইল’ (E-7A Wedgetail) নজরদারি বিমান মোতায়েন করার ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালীর বর্তমান অচলাবস্থা যত দীর্ঘায়িত হবে, অস্ট্রেলিয়ার অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব তত গভীর হবে। তাই এই সংঘাতের অবসান ঘটিয়ে দ্রুত নৌ-চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। 

এই আন্তর্জাতিক জোটের মূল লক্ষ্য হলো ইরান বা অন্য কোনো পক্ষের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা। এই মিশনের মাধ্যমে অস্ট্রেলিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা আন্তর্জাতিক জলপথের নিরাপত্তা বজায় রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন