যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে রয়ে গেছে ‘গভীর অবিশ্বাস’: বিশ্লেষক

আপডেট : ১৫ মে ২০২৬, ১২:১৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর আজ শেষ হতে চললেও, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার পারস্পরিক দীর্ঘ অবিশ্বাস এবং অপূর্ণ প্রত্যাশা কাটেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো এবং সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ড্রু থম্পসন এই সফরকে ‘উভয় পক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের ক্লান্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

ড্রু থম্পসনের মতে, চীন অনেক সময় এমন প্রতিশ্রুতি দেয় যা তারা সবসময় রক্ষা করে না; অন্যদিকে চীনও মনে করে যে যুক্তরাষ্ট্র তাদের অনেক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই দীর্ঘদিনের অমীমাংসিত প্রত্যাশাগুলোর কারণে দুই দেশের মধ্যে এক ধরণের ক্লান্তি ও গভীর অবিশ্বাসের জন্ম হয়েছে।

ট্রাম্প ও শি জিনপিংয়ের এই শীর্ষ সম্মেলনের আয়োজনগুলো অত্যন্ত ‘সতর্কভাবে ব্যবস্থাপনা’ করা হলেও এর আড়ম্বর দেখে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন থম্পসন।

তাঁর মতে, এই ধরণের জাঁকজমকপূর্ণ আয়োজন কেবল দুই দেশের মধ্যকার মতপার্থক্যগুলো সামাল দেওয়ার একটি প্রক্রিয়া মাত্র।

অবিশ্বাস থাকলেও ইতিবাচক দিক হিসেবে থম্পসন উল্লেখ করেন যে, উভয় পক্ষই বর্তমানে নিজেদের মতপার্থক্যগুলো গঠনমূলকভাবে পরিচালনা করার এবং সম্পর্ক যাতে আরও খারাপের দিকে না যায়, তার জন্য নতুন কোনো পদ্ধতি বা মেকানিজম তৈরির চেষ্টা করছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন