সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৭ মে

আপডেট : ১৮ মে ২০২৬, ০২:৪০ এএম

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

 

রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আরব নিউজের।সংবাদ বিশ্লেষণ

 

দেশটিতে জিলহজ মাস শুরু হবে সোমবার (১৮ মে) থেকে। এই হিসাবে আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে (মঙ্গলবার)।

 

বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল সোমবার বৈঠক ডেকেছে। ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

টেলিফোন নম্বর— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

HN
আরও পড়ুন