ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, ৩ দেশের সঙ্গে কাতারের ফোনালাপ

আপডেট : ২৩ মে ২০২৬, ০৯:০৬ এএম

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে পাকিস্তারের নেতৃত্বে চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা উদ্যোগ। 

শুক্রবার (২৩ মে) মধ্যরাতে আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে আলাপে দুই পক্ষ আঞ্চলিক সংকটের মূল কারণগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের গুরুত্বের ওপর জোর দেন। তেমনি অন্যান্য দেশও উত্তেজতা কমাতে প্রচেষ্টায় রাজি বলে জানায়।

এছাড়া, উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, পাকিস্তানের নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দিতে কাতারের একটি প্রতিনিধি দল বর্তমানে তেহরানে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাতার, সৌদি আরব, তুরস্ক ও জর্ডানের সমন্বিত কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত