যুদ্ধবিরতি'র এটাই শেষ যুযোগ: জোসেফ আউন

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:১৫ পিএম

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেছেন, বর্তমান চুক্তির প্রচেষ্টা একটি ‘শেষ সুযোগ’ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যথায় পরবর্তী পরিস্থিতির দায় সংশ্লিষ্ট পক্ষগুলোকেই বহন করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আউন জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অত্যন্ত কঠিন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়েছে। তিনি বলেন, লেবাননের প্রতিনিধিদলের প্রধান সাইমন কারাম এক পর্যায়ে ইসরায়েলের অনড় অবস্থানের কারণে আলোচনায় অংশগ্রহণ স্থগিত করেছিলেন।

প্রেসিডেন্ট আউনের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হস্তক্ষেপ করেন। তার উদ্যোগের পর আলোচনা পুনরায় শুরু হয় এবং আলোচনার প্রক্রিয়া আবারও সচল হয়।

আউন বলেন, বর্তমানে যে সমঝোতার চেষ্টা চলছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এটিকে একটি ‘শেষ সুযোগ’ হিসেবে বর্ণনা করে সতর্ক করেন যে, এই উদ্যোগ ব্যর্থ হলে পরবর্তী যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপরই বর্তাবে।

লেবাননের প্রেসিডেন্ট আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষ আনুষ্ঠানিক অনুমোদন দিলে এবং প্রয়োজনীয় গ্যারান্টি জমা দেওয়া হলে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ২৪ ঘণ্টার মধ্যেই শুরু করা সম্ভব হবে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, দীর্ঘ টানাপোড়েন ও জটিল আলোচনার পরও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে। তবে সেই সুযোগ সীমিত এবং দ্রুত সিদ্ধান্ত না এলে পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে যেতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত