ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৬:০৮ এএম

ঢাকাসহ দেশের ৫টি জেলায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানায় আবহাওয়া অফিস।

যেসব জেলায় তীব্র ঝড়ের আভাস

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। জেলাগুলো হলো:

ঢাকা

রাজশাহী

পাবনা

কুষ্টিয়া

ফরিদপুর

সতর্কবার্তায় বলা হয়, এসব জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যান্য জেলার আবহাওয়া পরিস্থিতি

 

৫ জেলা ছাড়া দেশের অবশিষ্টাংশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অন্যান্য জেলার ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী কয়েকদিনের পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত