লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত বৃহস্পতিবার লেবাননের অভ্যন্তরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তাদের যোদ্ধারা দফায় দফায় ব্যাপক হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে ইয়হমোর আল-শাকিফ, রাশাফ, আল-কান্তারা এবং খিয়াম শহরে ইসরায়েলি সেনা ও সামরিক যানের সমাবেশ বা জমায়েতকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি সেনাদের ওই জমায়েতগুলোতে বারবার রকেট বিস্ফোরণ এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে।
লেবাননের ঐতিহাসিক বুফোর্ট দুর্গের চারপাশের অঞ্চলটি এই সংঘাতের অন্যতম প্রধান যুদ্ধক্ষেত্র বা ফ্ল্যাশপয়েন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ওই এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কমান্ড পোস্ট এবং সেনা সমাবেশের ওপর তারা একের পর এক কামানের গোলা, বড় ধরনের রকেট ঝাঁক এবং ড্রোন হামলা চালিয়েছে। এর পাশাপাশি সেখানে বেশ কয়েকটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক লক্ষ্যবস্তু বানিয়ে সফলভাবে ধ্বংস করার দাবিও করেছে গোষ্ঠীটি। সূত্র: আল জাজিরা
যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের ইউরেনিয়াম নিতে পারে: ট্রাম্প