কোন অপরাধে নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে: ইসমাইল বাঘাই

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:২৪ এএম

গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং ইরানের মিনাবসহ বিশ্বের বিভিন্ন স্থানে শিশু হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইসমাইল বাঘাই প্রশ্ন তোলেন, কোন অপরাধে এই নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে?"

তিনি আরও লিখেন, "গাজা ও পশ্চিম তীর থেকে শুরু করে বৈরুত, মিনাব, লামের্দ, তেহরান এবং ইরান ও বিশ্বের আরও অনেক জায়গায়—যেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসকের বোমা ও ক্ষেপণাস্ত্রে শিশুরা প্রাণ হারিয়েছে, সেখানেই সত্যটা একই। কোনো সামরিক উদ্দেশ্য, কোনো রাজনৈতিক স্বার্থ এবং কোনো নিরাপত্তার অজুহাতই কখনোই শিশু হত্যাকে যৌক্তিক প্রমাণ করতে পারে না।"

ইরানি মুখপাত্র তাঁর বার্তায় শিশুদের অধিকার ও মানবিকতার বিষয়টি তুলে ধরে বলেন, "শিশুরা যুদ্ধের কোনো পক্ষ নয় এবং তারা যুদ্ধের কোনো হাতিয়ারও নয়। তারা হলো মানবতার জীবন্ত বিবেক। প্রতিটি শিশু নিহত বা পঙ্গু হওয়া মানে আমাদের ভাগ করে নেওয়া সামগ্রিক মানবতারই একাংশের সমাধি ঘটা।" সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন