মধ্যরাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
শুধু বাংলাদেশেই নয়; এ সময় দক্ষিণ এশিয়ার কমপক্ষে পাঁচ দেশে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।
ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রংপুর বিভাগে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো বিপর্যয়ের সংবাদ পাওয়া যায়নি।
নয়াদিল্লির বাজারে মিলছে ভাড়ায় ব্যাগ বহনের সহায়ক