পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে উড্ডয়নের ঠিক পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে সংঘটিত এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে হেলিকপ্টারে থাকা সবকটি তাজা প্রাণ।
বুধবার (১০ জুন) দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই দুর্ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী এভিয়েশনের একটি MI-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সব সেনাসদস্য মারা গেছেন।
খবরটি নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ‘আইএসপিআর’।
আইএসপিআর জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায়। তারা দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জীবিত কাউকে উদ্ধারের সুযোগ হয়নি।
পাকিস্তানের এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির সেনাবাহিনীর সকল স্তরের সদস্যরা ।
সীমান্তে ভারত-বাংলাদেশ ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়ায় পালালো ভারতীয়রা!