জাতিসংঘ মহাসচিব নির্বাচন, একটি পদ প্রার্থী পাঁচ জন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:১০ পিএম

জাতিসংঘ মহাসচিব পদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ তাঁদের প্রার্থী চূড়ান্ত করেছে। নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ পরিষদ চূড়ান্ত করবে কে হবেন পরবর্তী মেয়াদে জাতিসংঘের মহাসচিব। নতুন মহাসচিব দায়িত্ব নেবেন ২০২৭ সালের ১ জানুয়ারি। 

পাঁচ প্রার্থী হচ্ছেন: মেক্সিকো এবং ব্রাজিল মনোনীত চিলির সাবেক প্রেসিডেন্ট, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সাবেক হাইকমিশনার মিশেল বেসলেট(৭৪), এন্টিগুয়া এবং বারবুডা মনোনীত জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি ২০১৮-১৯, মারিয়া ফার্নানেন্দা এসপিনোসা(৬১)।

আর্জেন্টিনা মনোনীত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক রাফায়েল গ্রোসি(৬১), কোস্টারিকা মনোনীত জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাপরিচালক এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প‍্যান (৭০) এবং বুরুন্ডি মনোনীত সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ২০১২-২০২৪ এবং আফ্রিকান ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট ম‍্যাকি সাল (৬৪)। 

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদে দেখা যাওয়ার একটা গুঞ্জন উঠলেও দেখাই যাচ্ছে , এখানে ড. ইউনূসের নাম নেই। তবে এ বছর সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি জনাব খলিলুর রহমান ভবিষ্যতে এই পদের জন্য প্রার্থী হতে পারবেন।

AS
আরও পড়ুন