২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে কানাডা।
৯৬ বছরের ইতিহাসে এবারসহ মোট তিনবার বিশ্বকাপ খেলছে কানাডা। আগের দুবার গ্রুপ পর্বেই আটকা পড়েছিল তাদের স্বপ্ন। এবার গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশের বাধাও পেরিয়ে গেছে উত্তর আমেরিকার দলটি।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কেউই গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ে জালে বল জড়িয়ে কানাডাকে প্রথমবারের মতো শেষ ষোলোয় পৌঁছে দিয়েছেন স্টিফেন ইউস্তাকিও।
পুরো ম্যাচে দক্ষিণ আফ্রিকার গোলমুখে ১২টি শট নিয়েছে কানাডা। যার মধ্যে ৭টি অন টার্গেটে ছিল। যার ৬টিই রুখে দেন দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস।
শেষ পর্যন্ত ৭ নম্বর শটটি খুঁজে নেয় কাঙ্কিত জাল। ম্যাচের ৯২তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ইউস্তাকিওর জোরালো শট দক্ষিণ আফ্রিকার জালে জড়িয়ে যায়।
গোলের পরেই স্টেডিয়ামজুড়ে উল্লাসে ফেটে পড়েন কানাডার সমর্থকরা। এর আগে ম্যাচজুড়ে কানাডা ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই রক্ষণভাগে দারুণ শৃঙ্খলা প্রদর্শন করেছিল, তবে শেষ মুহূর্তে ইউস্তাকিওর দৃঢ়তায় জয় নিশ্চিত হয় কানাডার।
এই জাদুকরী গোলটি কানাডার ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে।
এখন শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। ম্যাচটি আগামী ৪ জুলাই হিউস্টনে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে উঠে এসে চমক দেখালেও নকআউটের লড়াইয়ে কানাডার কাছে পরাজিত হয়ে বিদায় নিল। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার দারুণ অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে তারা।
২৪ ম্যাচ দেখতে ২৭টি ফ্লাইটে ৬৬ ঘণ্টা ভ্রমণ ফিফা সভাপতির
ক্রিকেটার নাঈমকে হেনস্তায় তিন পুলিশ সদস্যের শাস্তি সুপারিশ
কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ইরানকে বাদ দিতে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জন, যা বললেন অস্ট্রিয়া কোচ