প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবেন খামেনি: পাকিস্তান

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব এবং শুধু ইরান নয়, বরং সমগ্র অঞ্চলে তার গভীর ও সুদূরপ্রসারী প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে।

তিনি বলেন, খামেনির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব বহু বছর ধরে ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং আঞ্চলিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছে, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানে যান শেহবাজ শরিফ। তার সফরসঙ্গী ছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা। 

প্রতিনিধি দলটি শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত ইরানি নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন