এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ।
বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করার লড়াইয়ে আজ স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড। জিতলে টানা তিন বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করবেন হ্যারি কেইনরা।
অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে মেক্সিকো
ইকুয়েডরকে ২-০ গোলে হারানো দল থেকে মেক্সিকো কোনো পরিবর্তন করেনি।
মেক্সিকো:
রানহেল, গ্যালার্দো, মন্তেস, ভাস্কেজ, সানচেজ, রোমো, লিরা, মোরা, কিনইয়োনেস, হিমেনেজ, আলভারাদো
ইংল্যান্ড একাদশে ৩ বদল
কঙ্গো ম্যাচ থেকে ৩টি পরিবর্তন এসেছে একাদশে। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া অ্যাসিস্ট করা অ্যান্থনি গর্ডনকে দলে আনা হয়েছে মার্কাস রাশফোর্ডের জায়গায়। এছাড়া স্পেন্সের জায়গায় কানসাহ ও মাদুয়েকের জায়গায় এসেছেন সাকা।
ইংল্যান্ড:
পিকফোর্ড, ও'রাইলি, গুয়েহি, কনসা, কানসাহ, রাইস, অ্যান্ডারসন, গর্ডন, বেলিংহাম, সাকা, কেইন
অবসরের বার্তা নেইমারের!