বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। তবে ২০০২ সালে পঞ্চম সোনালি ট্রফি ঘরে তোলার পর থেকে যেন এক অদৃশ্য অভিশাপ তাড়া করে বেড়াচ্ছে সেলেসাওদের। দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বমঞ্চে চলছে তাদের শিরোপার খরা। উত্তর আমেরিকায় চলমান ২০২৬ বিশ্বকাপ দিয়ে সেই খরা কাটানোর মিশন ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।কিন্তু এবারও তাদের ফিরতে হলো শূন্য হাতে।
নকআউট পর্বের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাম্বা বয়দের। আর এই বিদায়ের মধ্য দিয়ে ট্রফি না পাওয়ার অন্যরকম এক বেদনাদায়ক ‘হেক্সা’ (টানা ৬ আসরে ব্যর্থতা) পূর্ণ হলো ব্রাজিলের।
২০০২ সালে রোনালদো নাজারিও, রোনালদিনহোদের হাত ধরে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকেই ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ মিশনে নামে ব্রাজিল। তবে এরপর প্রতিটি আসরেই নকআউট পর্বের দেয়াল তাদের জন্য ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। ২০০৬ এবং ২০১০ সালের আসরে খালি হাতে ফেরার পর, ২০১৪ সালে ঘরের মাঠে বিষাদের চূড়ান্ত রূপ দেখে ফুটবল বিশ্ব। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের ঐতিহাসিক ব্যবধানে হেরে ছিটকে যায় স্বাগতিকরা। এরপর ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় তারা।
সর্বশেষ ২০২৬ আসরে নরওয়ের কাছে পরাস্ত হয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেল ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি। ২০০২ সালের পর থেকে যে আসল ‘হেক্সা’ জয়ের খোঁজে ছিল সেলেসাওরা, তা মাঠের খেলায় ধরা না দিলেও, টানা ছয়টি বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নেওয়ার এই লজ্জার রেকর্ডটিকেই ফুটবলপ্রেমীরা বলছেন ব্রাজিলের অন্যরকম এক হেক্সা পূরণ।
অবসরের বার্তা নেইমারের!