ভাইরাল ভিডিওতে কী বলেছিলেন গৌরী

বিয়ের পর আমিরের তৃতীয় স্ত্রীর ভিডিও ভাইরাল

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে বিয়ের পর থেকেই আলোচনায় আছেন গৌরী স্প্র্যাট। নতুন জীবনের শুরুতে যখন শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে গৌরীর একটি পুরোনো ভিডিও।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কয়েক মাস আগে বান্দ্রায় একটি অনুষ্ঠান শেষে গাড়ি থেকে নামার সময় পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হন গৌরী। তখন একের পর এক আলোকচিত্রী তাকে অনুসরণ করতে থাকলে তিনি স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে গৌরীকে বলতে শোনা যায়, ‘আমাকে অনুসরণ করছেন কেন? আমাকে একা থাকতে দিন।’ মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় নানা আলোচনা।

তবে অনেক নেটিজেন তখন গৌরীর পক্ষেও কথা বলেন। তাদের মতে, দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পর হঠাৎ করে আলোচনার কেন্দ্রে চলে আসায় মানিয়ে নিতে তার সময় লাগা স্বাভাবিক।

আমির খানের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগে গৌরী সবসময়ই ব্যক্তিগত জীবন মিডিয়ার চোখের আড়ালেই রেখেছেন। সম্পর্কের খবর প্রকাশের পরও খুব কমই জনসমক্ষে দেখা গেছে তাকে। যদিও আমির অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবির বিশেষ প্রদর্শনীতে তিনি স্বামীর সঙ্গে হাজির হয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দেন।

এদিকে ঘনিষ্ঠজন ও বলিউড তারকাদের উপস্থিতিতে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের পর বাড়ির বাইরে অপেক্ষমাণ আলোকচিত্রীদের সঙ্গে দেখা করে মিষ্টি বিতরণ করেন এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

তবে বিয়ের পর এখনো জনসমক্ষে খুব একটা দেখা যায়নি গৌরীকে। এর মধ্যেই পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছেন আমির খানের স্ত্রী।

AM/YA
আরও পড়ুন