আগামী ৯ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে চাচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। ফল প্রকাশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নির্ধারিত সূচি অনুযায়ী সেদিন সকাল ১০টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।
মঙ্গলবার (৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রণালয় থেকে ফল প্রকাশ করা হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাইকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত ফল প্রকাশের নির্দেশনা দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং ৯ জুলাইয়ের প্রস্তাব অনুমোদন পায়।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের শিক্ষা কর্মকর্তা (সাধারণ প্রশাসন) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী এর আগে জানিয়েছিলেন, তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হলে মন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা নিচের দুটি অফিশিয়াল পদ্ধতিতে ফল সংগ্রহ করতে পারবেন—
১. অনলাইন
অনলাইনে রেজাল্ট দেখার অফিশিয়াল মাধ্যম হলো আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা https://ipemis.dpe.gov.bd/ বা নির্দিষ্ট আইপিইএমআইএস সার্ভারে গিয়ে রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই মার্কশিটসহ ফল দেখতে পারবেন।
২. এসএমএস
অনলাইনের পাশাপাশি মোবাইল মেসেজের মাধ্যমেও ফল জানা যাবে। তবে অধিদপ্তর জানিয়েছে, এসএমএসে ফল দেখার সঠিক পদ্ধতিটি এখনো সম্পূর্ণ চূড়ান্ত হয়নি। এসএসসি পরীক্ষার ফল যেভাবে এসএমএসে দেখা যায়, প্রায় একই নিয়মে এই ফলও দেখা যাবে। টেলিটকের সঙ্গে আলোচনা করে দুই-চার দিনের মধ্যেই এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে এবং জেলাগুলোতে জানিয়ে দেওয়া হবে।
'অক্টোবরের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা'