বিশ্ববাজারে তেলের দাম ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান পাল্টাপাল্টি সামরিক হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বেড়ে গত ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪.৯৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৬৫ ডলার বা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৯.৭৯ ডলারে কেনাবেচা হচ্ছে।

এর আগে সোমবারের বাজারে অপরিশোধিত তেলের মূল্যে বড় ধরনের লাফ দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম এক লাফেই ৯.৬ শতাংশ বেড়ে যায়, যা ২০২০ সালের মে মাসের পর থেকে একক দিনে তেলের মূল্যের সর্বোচ্চ ও সবচেয়ে তীব্র বৃদ্ধির রেকর্ড।

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই বিশ্ববাজারে তেলের দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত