২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলবিশ্বে তুঙ্গে উত্তেজনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল। এর পাশাপাশি এবারই প্রথম বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ফুটবলপ্রেমীদের কাছে এটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আকর্ষণীয় ও প্রতীক্ষিত লড়াই।
ফাইনালকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। তাদের দ্বৈরথের আগে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পুরোনো ছবি, যেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় মেসিকে।
সম্প্রতি সেই স্মৃতি নিয়েই কথা বলেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড ইয়ামাল। এক সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ এক অনুভূতি।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। আর সেই সঙ্গে ফুটবলবিশ্ব সাক্ষী হতে যাচ্ছে মেসি ও ইয়ামালের বহুল আলোচিত প্রথম বিশ্বকাপ দ্বৈরথের।
মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ইয়ামাল বলছিলেন, ‘আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি (ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের ম্যাচ) যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।’
২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য প্রচারণার অংশ হিসেবে তোলা হয়েছিল সেই ঐতিহাসিক ছবি। ইউনিসেফের এক লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে ফটোশুটে অংশ নিয়েছিলেন ২০ বছর বয়সী তরুণ লিওনেল মেসি। নিয়তির কী অদ্ভুত পরিহাস, লটারিতে নির্বাচিত সেই পরিবারগুলোর একটি ছিল ইয়ামালের! তখন কেউ ভাবতেও পারেনি যে এই ছবির তরুণটি একদিন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হবেন, আর তার কোলে থাকা ওই ফুটফুটে শিশুটি হয়ে উঠবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা বিস্ময় বালক।
এখন নিয়তি তাদের আবারও এক বিন্দুতে নিয়ে এসেছে। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তারা কোনো দাতব্য অনুষ্ঠান বা ফটোশুটের জন্য একসঙ্গে দাঁড়াবেন না; এবার তারা মুখোমুখি হবেন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।`
স্পেনকে ভালো করেই চিনি: মেসি
মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার: কেইন
এমবাপেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি
‘বিশ্বকাপ জিততে পারবে না’ আর্জেন্টিনাকে ক্যাসিয়াসের চ্যালেঞ্জ!