ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

চট্টগ্রামে ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালন করা হচ্ছে হরতাল।

বৃহষ্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে পূর্বঘোষণা অনুযায়ী বারৈয়ারহাট-খাগড়াছড়ি ও গহিরা-হেঁয়াকো সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তায় অবস্থান করছেন স্থানীয়রা। বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কের চিকনছড়া এলাকায় সড়কের ওপর রাখা আছে ট্রাক।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে এ হরতাল কর্মসূচিতে অংশ নেন বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন জানান, ন্যায্য দাবি নিয়ে মাঠে আছি। আমাদের দাবি যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপিত হোক। আমরা মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ একাধিক কর্মসূচি পালনের মধ্যমে সরকারকে জানান দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে হলো।

দাঁতমারা ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন বলেন, ফটিকছড়ি উত্তরের মানুষ মাঠে নেমেছেন যৌক্তিক দাবিতে। বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ হরতালে সাড়া দিয়েছে। যথাযথ কর্তৃক্ষকে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শান্তিপূর্ণ হরতাল চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সর্তক অবস্থানে আছে।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত