বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ শিক্ষাবৃত্তির সুযোগ দিচ্ছে সৌদি সরকার।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও সাবেক বাংলাদেশি শিক্ষার্থীদের এক প্রীতি সম্মিলনে এই তথ্য জানানো হয়।
সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মো. সাইফুল্লাহ। জমকালো এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাম্বাসেডর খালিদ সাঈদ আলে হাদাল বলেন, সৌদি আরব বিশ্বাস করে মানুষ গঠনই প্রকৃত উন্নয়নের মূল ভিত্তি। সৌদি আরবে উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা দেশে ফিরে ইসলামের সঠিক ও ভারসাম্যপূর্ণ বার্তা ছড়ানোর পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগত অন্যান্য বক্তারা সৌদি আরবে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়াতে জোর দেন। একই সাথে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
তথ্যসূত্র (Source): সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি আয়োজিত প্রীতি সম্মিলন ও সৌদি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডরের বক্তব্য (১৮ জুলাই)।
বিশ্বকাপ ফাইনালের মহারণ: স্পেনের সম্ভাব্য একাদশ
স্পেন বধে স্কালোনির ‘মাস্টারপ্ল্যান’: ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গুজরাটে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, হাসপাতালে ৯