রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন সাইফুর রহমান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন সাদিয়া ইসলাম মুন।
শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞান ইউনিটে সেরা পাঁচ
প্রকাশিত ফল অনুযায়ী, বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন সাইফুর রহমান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোছা. রোকেয়া খাতুন মারুফা। তৃতীয় হয়েছেন সালমান রহমান মুন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে শারমিন আহমেদ ও ফারজানা ইয়াসমিন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে সেরা পাঁচ
ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন সাদিয়া ইসলাম মুন। দ্বিতীয় হয়েছেন জান্নাতুল ফেরদৌস উর্মি। তৃতীয় স্থানে রয়েছেন সাদিয়া আক্তার। চতুর্থ হয়েছেন সঞ্চিতা এবং পঞ্চম হয়েছেন মো. আদনান রহমান।
তবে শীর্ষস্থান অর্জনকারীদের প্রাপ্ত নম্বর বা বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়নি।
পাসের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায়
এর আগে শুক্রবার (১৭ জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হয়।
ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পাস করেছেন ৬ হাজার ১৩ জন। ফেল করেছেন ১৮ হাজার ২৯০ জন। একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৭৩১ জন।
বিজ্ঞান ইউনিটে ফেলের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ৭১৬ জন। এর মধ্যে পাস করেছেন ৩ হাজার ২০৮ জন এবং ফেল করেছেন ৬ হাজার ৫০৭ জন। অনুপস্থিত ছিলেন ৮২৬ জন। এছাড়া একজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এই ইউনিটে ফেলের হার প্রায় ৬৬ দশমিক ৯৭ শতাংশ।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে রয়েছে এক হাজার ৯৯৭টি।
এসএসসির ফল পেছাচ্ছে, এইচএসসির পুনঃপরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বিধিনিষেধ