স্পেনের বিশ্বজয়ে কী লিখলেন শাকিব খান

স্পেনের বিশ্বজয়ে অভিনন্দন জানালেন শাকিব-বুবলী-অপু

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের ঐতিহাসিক জয়ের পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে মেতে ওঠেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ দলকে অভিনন্দন জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান, শবনম বুবলী ও অপু বিশ্বাস।

শাকিব, বুবলী ও অপুর অভিনন্দন

স্পেনের বিশ্বজয় উপলক্ষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান লিখেছেন, '২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।'

স্প্যানিশদের পারফরম্যান্সের প্রশংসা করে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, 'স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।'

অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'অভিনন্দন স্পেন।'

ফাইনালে স্পেনের একক আধিপত্য

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। পরিকল্পিত আক্রমণ, নিখুঁত পাসিং এবং দুর্দান্ত প্রেসিংয়ে পুরো ম্যাচজুড়ে চাপে রাখে আর্জেন্টিনাকে।

বল দখলে প্রায় ৬৬ শতাংশ সময় এগিয়ে থাকা স্পেন ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে ২০টি শট নেয়। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি তারা।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্পেন এবং ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়।

আর্জেন্টিনার হতাশার রাত

ফাইনালে আর্জেন্টিনা ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। বলের দখলে তারা ছিল মাত্র ৩৪ শতাংশ সময়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, পুরো ম্যাচে স্পেনের গোলপোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি লিওনেল মেসির দল। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটি অন্যতম দুর্বল আক্রমণাত্মক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরাজয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার, আর আধুনিক দলগত ফুটবলের অনন্য প্রদর্শনীতে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করে স্পেন।

AM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত