কেন আবারও বাড়লো সোনার দাম?

আবারও বাড়লো সোনার দাম, অপরিবর্তিত রুপা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

কয়েকদিন থমকে থাকার আবারও সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে প্রতি ভরি স্বর্ণে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর থেকে বাজারে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১,৬০৮ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১ লাখ ৪৮,৩৬৬ টাকা।

বাজুসের নিয়ম অনুযায়ী, পুরাতন স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের ক্রয়মূল্য থেকে ১৭ শতাংশ বাদ দেওয়া হবে। সেই হিসাবে ২২ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৮৩,৭৯৬ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে তা ১ লাখ ৭৫,৫১৯ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৫০,৭৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ১ লাখ ২৩,১৪৪ টাকা। আন্তর্জাতিক বাজারে ইউএস ডলারের পরিবর্তনশীল মূল্যের (১ ডলার = ১২৩.৪৯ টাকা ধরে) ওপর ভিত্তি করে এই মূল্য হিসাব করা হয়েছে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ৪,৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ২,৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও গহনার ডিজাইন ও কারুকাজের জন্য জুয়েলার্স ভেদে আলাদা মজুরি প্রযোজ্য হবে।

SN
আরও পড়ুন