যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত এই সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। বাংলাদেশের সমান অবস্থান দখল করে যৌথভাবে রয়েছে উত্তর কোরিয়া। সূচকে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর এবং সবচেয়ে নিচে অবস্থান করছে আফগানিস্তান।
মঙ্গলবার (২১ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য পর্যবেক্ষণ করে এই তালিকা তৈরি করা হয়।
প্রকাশিত তথ্যে দেখা যায়, বর্তমানে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার নাগরিকেরা আগাম ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুবিধা পান। ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, যেখানে ভিসামুক্ত গন্তব্য ছিল ৩৭টি।
শীর্ষস্থান: ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৮টি দেশ)। ১৮৭টি দেশ ভ্রমণের সুযোগ নিয়ে তৃতীয় স্থানে ইউরোপের সুইডেন।
দক্ষিণ এশিয়া: এ অঞ্চলের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে মালদ্বীপ (৫২তম, ৯৩টি দেশ)। ভারতের অবস্থান ৮১তম (৫৫টি দেশ) ও শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি দেশ)। বাংলাদেশের পেছনে রয়েছে নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)। ১০৪তম স্থানে থেকে তালিকার সর্বনিম্ন অবস্থান পেয়েছে আফগানিস্তান।
অন্যান্য প্রভাবশালী দেশ: যুক্তরাষ্ট্রের অবস্থান ১০ম (১৮০টি দেশ)। যৌথভাবে ১৬তম স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা। এছাড়া চীন ৬০তম এবং ভিয়েতনাম ও হাইতি ৮৭তম স্থানে রয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করছে ইসি
এনআইডির আওতায় আসছে প্রাথমিকের শিশুরাও