ডব্লিউএফপি'র প্রতিবেদন

খাদ্য উৎপাদনে বড় ঝুঁকির মুখে বাংলাদেশ

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম

মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রণালি ‘হরমুজ’ অবরুদ্ধ হয়ে পড়ায় বাংলাদেশে সার সংকটের তীব্র শঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘ ভিত্তিক বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক নতুন প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে রয়েছে, যা দেশের খাদ্য উৎপাদনে ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহের প্রায় ৮০ শতাংশই আসে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে।

ডব্লিউএফপি জানিয়েছে, দেশের বর্তমান সার মজুত দিয়ে সর্বোচ্চ আগামী অক্টোবর মাস পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হতে পারে।

ইতিমধ্যেই বিশ্ববাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে বাংলাদেশের পাঁচটি সরকারি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটিরই উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জাতিসংঘের এই সংস্থাটি আরও যোগ করেছে, চলমান এই সংকটের প্রভাবে দেশের প্রায় ১৮.১ মিলিয়ন (১ কোটি ৮১ লাখ) মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন