ইরানের সামরিক সক্ষমতা ধসিয়ে দেওয়ার লক্ষ্যে টানা ১২ রাতের মতো দেশটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় তাদের সর্বশেষ এই বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক এই হামলায় মূলত ইরানের নৌ সামরিক সক্ষমতা, মিসাইল ও ড্রোনের সংরক্ষণাগার, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি মাসে মার্কিন বাহিনী ইরানের ডজনখানেক স্থলভিত্তিক সামরিক ঘাঁটিতে হামলার পাশাপাশি সামুদ্রিক অবরোধ কার্যকর করে চলেছে।
ইরানি বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা বহির্গমন ঠেকানোর বিষয়ে সেন্টকম দাবি করেছে, আজ পর্যন্ত তারা ৯টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তন করে ঘুরিয়ে দিয়েছে এবং ১টি জাহাজকে অকেজো করে দিয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উচ্চ সতর্কবার্তার কথা জানিয়ে পেন্টাগনের এই সংস্থাটি উল্লেখ করে, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে বর্তমানে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা নিয়োজিত রয়েছে এবং তারা চরম সতর্ক, লক্ষ্যমুখী, ঘাতক সক্ষমতাসম্পন্ন ও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।
দিল্লির জন্তর মন্তরে ব্যাপক পুলিশ মোতায়েন, ইন্টারনেট বন্ধ
মার্কিন প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক বিল পাস