ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এ প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কংগ্রেস জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ এবং ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি অভিযোগ করেন, আন্দোলনের নামে একটি মহল ভারতকে প্রতিবেশী দেশগুলোর মতো অস্থির করার চেষ্টা করছে।
দিলীপ ঘোষ বলেন, সংসদের অধিবেশন চলার সময় এ ধরনের কর্মসূচি নেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে। কারণ ওই সময়ে সংবাদমাধ্যমের নজর বেশি থাকে, ফলে সহজেই বিষয়টি আলোচনায় আসে।
বিরোধীদের সমালোচনা করে তিনি দাবি করেন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশে অতীতে গণআন্দোলনের মাধ্যমে যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, একই ধরনের পরিস্থিতি ভারতে তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র ও মহিলা আন্দোলন, বিভিন্ন কর্মসূচির পেছনে একই ধরনের একটি গোষ্ঠী কাজ করছে। তার অভিযোগ, এই গোষ্ঠী বিদেশি শক্তির প্রভাবে পরিচালিত।
দিলীপ ঘোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
তার দাবি, ভোটের মাধ্যমে সমর্থন না পাওয়ার পরই একটি মহল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
রাশিয়ার সহায়তায় সিআইএ ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা
ইসরায়েলের দাবি, নিহত ফুটবল ব্যক্তিত্বরা ছিলেন জঙ্গি সদস্য