ভারতে সিজিপি আন্দোলন : প্রশ্নের মুখে পাকিস্তান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:২৬ এএম

ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে শুরু হওয়া রাজনৈতিক উত্তাপের আঁচ গিয়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তানেও। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)-র আন্দোলন টানা ৩৪ দিনে গড়িয়েছে।

এই আন্দোলন দমনে ভারত সরকারের কঠোর পদক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চান সাংবাদিকরা। 

নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে গিয়ে অত্যন্ত সতর্ক বার্তা দিয়েছেন পাকিস্তানের মুখপাত্র তাহির আন্দোরাবি।

সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, আন্দোলন বা প্রশাসনিক কড়াকড়ি ভারতের একেবারে অভ্যন্তরীণ একটি বিষয়।

ফলে অন্য দেশের ভেতরের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তান কোনো প্রকার মন্তব্য বা হস্তক্ষেপ করবে না।

এদিকে রাজপথ ছেড়ে পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। নয়া দিল্লি ও ভারতের বিভিন্ন স্থানে প্রশাসনের নজরদারি এবং কড়াকড়ির মধ্যেও নিজেদের দাবিতে অটল রয়েছে সিজিপি। দিন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে ভারতের রাজনীতি।

সংবাদের তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস 

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত